রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়ি থেকে কিছু হাড়গোড় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ শুরু করে।
ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহমেদ মাসুদ বলেন,
“৩২ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে, তবে এগুলো মানুষের না অন্য কোনো প্রাণীর, সেটি নিশ্চিত হতে সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করেছে।”
তিনি আরও জানান,
“সিআইডির দল সোয়া ১০টার দিকে আলামত সংগ্রহ শেষে ঘটনাস্থল ত্যাগ করে।”
তবে ঠিক কোন জায়গা থেকে হাড়গোড় পাওয়া গেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।
সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান বলেন,
“সিআইডির ক্রাইম সিন দল ধানমন্ডি ৩২ নম্বরে গিয়েছে এবং সেখানে অপরাধ-সংক্রান্ত আলামত সংগ্রহ করছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে এর বেশি কিছু বলা যাচ্ছে না।”
গত ৫ ফেব্রুয়ারি, শেখ হাসিনার পতন ও দেশত্যাগের ছয় মাস পূর্তির দিন, বিক্ষুব্ধ ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেয়।
বিক্ষোভকারীরা বাড়ির পাশে নির্মাণাধীন একটি ভবনের বেজমেন্ট লক্ষ্য করে। তারা দেখতে পায়, নিচের দুই তলা পর্যন্ত প্রবেশ করা গেলেও আরও নিচের ফ্লোর পানিতে ডুবে আছে। ধারণা করা হয়, বেজমেন্টে আরও কয়েকটি তলা রয়েছে।
এরপর কয়েকদিন ধরে ৩২ নম্বরের বেজমেন্ট নিয়ে নানা আলোচনা চলতে থাকে। বিষয়টি স্পষ্ট করার জন্য ফায়ার সার্ভিস রোববার সকাল থেকে বেজমেন্টের পানি সেচের কাজ শুরু করে এবং দুপুর সোয়া ১টার দিকে কাজ শেষ করে ঘটনাস্থল ত্যাগ করে।
বিশেষজ্ঞদের মতে,
তদন্তের অগ্রগতি সম্পর্কে আরও বিস্তারিত জানতে অপেক্ষা করতে হবে সিআইডির চূড়ান্ত প্রতিবেদনের জন্য।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |