নিউইয়র্ক, ২৫ ফেব্রুয়ারি: যুদ্ধ শুরুর তিন বছর পর প্রথমবারের মতো জাতিসংঘে দুটি পৃথক ভোটে রাশিয়ার পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
জাতিসংঘের সাধারণ পরিষদে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা ও ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার পক্ষে একটি প্রস্তাব উত্থাপন করে ইউরোপীয় দেশগুলো। তবে যুক্তরাষ্ট্র ও রাশিয়া একযোগে এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। তবুও, নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে ৯৩ ভোটে প্রস্তাবটি গৃহীত হয়।
প্রস্তাবের বিপক্ষে থাকা দেশগুলো:
যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি পৃথক প্রস্তাব উত্থাপন করে, যেখানে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়। তবে এতে রাশিয়ার বিরুদ্ধে কোনো সমালোচনা অন্তর্ভুক্ত ছিল না। এ কারণে ওয়াশিংটন ও মস্কো একসঙ্গে এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়।
নিরাপত্তা পরিষদে ১৫ সদস্যের মধ্যে ১০টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়, তবে যুক্তরাষ্ট্রের প্রধান দুই মিত্র ব্রিটেন ও ফ্রান্স ভোটদানে বিরত থাকে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |