প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বিপুল সংখ্যক ঘর পুড়ে যাওয়ায় এবং বহু পরিবার নিঃস্ব হয়ে পড়ায় গভীর উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে এক বার্তায় প্রধান উপদেষ্টা এই ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানান।
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, “কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে যেসব পরিবার গৃহহীন হয়ে পড়েছেন, তাদের দুঃখ-কষ্ট আমাদের সকলের বেদনার।” তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার অঙ্গীকার করে আশ্বাস দেন যে, তাদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করবে।
প্রধান উপদেষ্টা আরও জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি তাৎক্ষণিকভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে অগ্নিকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধান করে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ও টেকসই ব্যবস্থা নিতেও নির্দেশনা প্রদান করা হয়েছে।
১. প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রকাশিত বার্তা ২. সরকারি প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট (পিআইডি) ৩. জাতীয় দৈনিকসমূহের প্রতিবেদন
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |