| বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২, আহত ১

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 18-02-2025 ইং
  • 4774639 বার পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২, আহত ১
ছবির ক্যাপশন: মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২, আহত ১

মুন্সিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে মোটরসাইকেলের সাথে অজ্ঞাত গাড়ির সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন এবং আরও ১ জন আহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাউশিয়া ইউটার্নে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গজারিয়া উপজেলার পুড়াচক বাউশিয়া গ্রামের সেলিম মৃধার ছেলে নাইম মৃধা (২৫) এবং মধ্য বাউশিয়া গ্রামের আব্দুস সাত্তার প্রধানের ছেলে সজিব প্রধান (২৩)। আহত হয়েছেন পুড়াচক বাউশিয়া গ্রামের হাসান জাহাঙ্গীরের ছেলে হামজা (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি ইউটার্ন নেওয়ার সময় অজ্ঞাত গাড়ির পেছনে ধাক্কা দিলে তিন আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসক তাদের ঢাকা পাঠানোর পরামর্শ দেন। তবে ঢাকা নেওয়ার পথেই নাইম মৃধা ও সজীব প্রধান মারা যান।

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে এবং আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency