পুলিশ একাডেমি থেকে পালালেন ডিআইজি এহসানুল্লাহ, তদন্ত চলছে
🖋 প্রতিবেদক:
বিডিএস বুলবুল আহমেদ
বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা থেকে রহস্যজনকভাবে পালিয়ে গেছেন সাপ্লাই বিভাগের দায়িত্বে থাকা ডিআইজি এহসানুল্লাহ। পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম বুধবার (২৯ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, "ডিআইজি এহসানুল্লাহ গত বুধবার থেকে একাডেমিতে অনুপস্থিত রয়েছেন এবং তার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।"
পুলিশ সূত্রে জানা যায়, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও ক্রসফায়ারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ডিআইজি এহসানুল্লাহকে গ্রেফতার করতে বুধবার সকালে পুলিশ একাডেমিতে অভিযান চালায় একটি দল। কিন্তু, খবরটি ছড়িয়ে পড়ার পর তিনি মোটরসাইকেলযোগে একাডেমি থেকে পালিয়ে যান। জানা গেছে, তিনি আগেই জানতে পেরেছিলেন যে তাকে গ্রেফতার করার জন্য পুলিশের একটি দল আসছে।
এদিকে, পুলিশ একাডেমি থেকে পালানোর ঘটনায় তদন্ত শুরু হয়েছে। পুলিশ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এ বিষয়ে উচ্চপর্যায়ের তদন্ত পরিচালনা করছে।
পুলিশ এবং আইসিটি তদন্ত সংস্থা জানায়, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের সহযোগী সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমানকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, উত্তরা গণহত্যায় জড়িত ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক এডিসি সালাউদ্দিনকেও গ্রেফতার করা হয়েছে।
সাংবাদিকের নাম: বিডিএস বুলবুল
আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |