তারেক রহমান নভেম্বরেই দেশে ফিরছেন, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বিএনপির প্রস্তুতি"
🖊 প্রতিবেদক:
বিডিএস বুলবুল আহমেদ
ঢাকা, বাংলাদেশ:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশেষে নভেম্বরেই দেশে ফিরছেন। দলীয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নেতাকর্মীরা প্রত্যাশা করছেন যে, তারেক রহমান দেশে ফিরে দলের পক্ষে মুখ্য ভূমিকা পালন করবেন।
তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই, কারণ তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিএনপির পক্ষ থেকে একটি নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ২৩ নভেম্বর তার দেশে ফেরার সম্ভাব্য সময় ধরা হচ্ছে।
নিরাপত্তা কমিটির একজন সদস্য জানিয়েছেন, "আমরা তার ফিরতি সময়ের জন্য নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করছি এবং সরকারের সঙ্গে সমন্বয় করে সব প্রস্তুতি নিচ্ছি।" এছাড়া, তারেক রহমানের দেশে ফিরতে জাপান থেকে বুলেটপ্রুফ গাড়ি আনার প্রক্রিয়া চলছে।
তারেক রহমান দেশে ফিরলে গুলশান-২ অ্যাভিনিউ রোডের ১৯৬ নম্বর বাড়িতে থাকবেন। এটি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যু পর তার স্ত্রী খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, তারেক রহমান জাতীয় নির্বাচনে অংশ নেবেন। তিনি বলেন, "অবশ্যই তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন, আসন পরে নির্ধারিত হবে, যেকোনো আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন।"
এদিন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে প্রশ্ন করা হলে, সালাহউদ্দিন আহমেদ বলেন, "আমরা আশা করছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজেই সিদ্ধান্ত নেবেন তার শারীরিক অবস্থার ভিত্তিতে।"
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |