ড. আ ফ ম খালিদ হোসেন: "টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় যাবো না"
🖋 প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, "যদি নতুন সরকার আমাকে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়, তবে আমি মন্ত্রিসভায় অংশগ্রহণ করবো না।" শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়াদিগন্ত পত্রিকার বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
খালিদ হোসেন বলেন, "আমি একেবারে পরিষ্কার-পরিচ্ছন্ন। বলা হচ্ছে যে উপদেষ্টারা সেফ এক্সিট চান। সেফ এক্সিট তো আমার প্রয়োজনই নেই।" তিনি আরও বলেন, "আমরা যারা ২২/২৩ জন উপদেষ্টা আছি, আমাদের ভবিষ্যত নির্বাচিত সরকার যদি টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে আসতে চায়, আমরা যাবো না।"
তিনি বলেন, "আমাদের সম্মানিত সহকর্মী ফাওজুল কবির খান সাহেব বলেছেন এটা অর্ডিনেন্স করা প্রয়োজন। এটি যদি সরকার করতে পারে, তবে তা বেশি ভালো হবে।" তিনি স্বীকার করেন যে রাজনীতির মধ্যে একটি শক্তিশালী লিয়াজোঁ গড়ে তোলা প্রয়োজন।
খালিদ হোসেন মন্তব্য করেন, "আমরা শরিয়ত ব্যক্তি পর্যায়ে পালন করি। রাষ্ট্রের মধ্যে শরিয়তের ভিত্তিতে কিছু হবে না, এটা আমাদের সেকুলার রাষ্ট্র।" তিনি বলেন, "মন্দিরে যাওয়াটা আমার ব্যক্তিগত বিষয়, রাষ্ট্রীয় দায়িত্ব নয়।"
তিনি আরও বলেন, "ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা রাষ্ট্রের অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ। আমি চট্টগ্রাম থেকে কঠিন চীবরদান অনুষ্ঠানে অংশগ্রহণ করে এসেছি, এটি পারস্পরিক সৌহার্দ্যকে শক্তিশালী করে।"
খালিদ হোসেন দাবি করেন, "আমি এক টাকার দুর্নীতি করিনি। আমি সাড়ে আট কোটি টাকা হাজিদের ফেরত দিয়েছি।" তিনি বলেন, "আমরা চেষ্টা করেছি আন্তরিকভাবে দেশকে পরিষ্কার ও স্বচ্ছ রাখতে।"
দৈনিক নয়াদিগন্ত (২৫ অক্টোবর, ২০২৫)
বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
জাতীয় প্রেস ক্লাব
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |