বাংলাদেশে স্বাধীনতার পর বহু রাজনৈতিক দল গঠিত হয়েছে, তবে বেশিরভাগই জাতীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারেনি। বর্তমানে ছাত্রদের একটি নতুন দল গঠনের প্রস্তুতি চলছে, যা তৃতীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চায়।
জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দল গঠনের তত্ত্বাবধান করছেন। তারা চান বাংলাদেশের রাজনীতিতে মধ্যপন্থী দল গঠন, যা বামপন্থী বা ডানপন্থী কোনোটির মধ্যেই থাকবে না।
জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, "আমরা একটি মধ্যমপন্থী রাজনীতি গড়ে তুলতে চাই। বাম-ডানের বিভাজন এড়িয়ে দেশ ও জনগণের স্বার্থে এক থাকতে চাই। আমরা ইসলাম ফোবিয়ার রাজনীতি বা উগ্র ধর্মীয় রাজনীতির মধ্যে নেই।"
নতুন দলটি মূলত তিনটি রাজনৈতিক মডেলকে অনুসরণ করছে:
1️⃣ রজব তাইয়্যেপ এরদোয়ান (তুরস্ক) – আধুনিক মুসলিম গণতন্ত্রের ধারণা, ধর্ম ও রাষ্ট্রব্যবস্থার সংমিশ্রণ।
2️⃣ ইমরান খান (পাকিস্তান) – দুর্নীতির বিরুদ্ধে লড়াই, জাতীয়তাবাদী রাজনীতি এবং তরুণদের সম্পৃক্তকরণ।
3️⃣ অরবিন্দ কেজরিওয়াল (ভারত) – দুর্নীতিবিরোধী অবস্থান, স্থানীয় ও বিকল্প রাজনীতির জোরালো ভূমিকা।
✅ সাম্য, ন্যায়বিচার ও সুশাসন এর ভিত্তিতে দল পরিচালনা।
✅ তরুণ নেতৃত্বের প্রাধান্য, তবে অভিজ্ঞদেরও অংশগ্রহণ নিশ্চিত করা।
✅ জাতীয়তাবাদ, ধর্মীয় বা সেক্যুলার রাজনীতি নয়, বরং মধ্যপন্থী দল হিসেবে আত্মপ্রকাশ।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |