জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোর মতৈক্য হয়নি, বিএনপির সঙ্গে এনসিপির তীব্র মতপার্থক্য
প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। তবে এত আলোচনা-সমালোচনার পরও দলগুলো চূড়ান্ত কোনো মতৈক্যে পৌঁছাতে পারেনি। বরং সনদ নিয়ে অভ্যুত্থানের অংশীজন ও দলগুলোর মধ্যে বাকযুদ্ধও শুরু হয়েছে।
বিএনপি, জামায়াত, এনসিপি সহ সকল রাজনৈতিক দলই ইতিমধ্যে জুলাই সনদের খসড়া জমা দিয়েছে ঐক্যমত্য কমিশনে। এতে করে দাবি-দাওয়া ও বিরোধ আরও স্পষ্ট হয়ে উঠেছে।
কিছুদিন আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন করেই নির্বাচনে অংশ নেবে এনসিপি।”
অন্যদিকে বিএনপি সনদকে রাজনৈতিক প্রতিশ্রুতি হিসেবে রাখতে চায়, কিন্তু আইনি ভিত্তি ও সাংবিধানিক অন্তর্ভুক্তির বিষয়ে অনাগ্রহ দেখাচ্ছে।
ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফা বৈঠকে ২০টি আলোচ্য বিষয়ের মধ্যে ৭টি ইস্যুতেই বিএনপি ‘নোট অব ডিসেন্ট’ দেয়। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জানান, প্রায় সব দলই উচ্চকক্ষে অনুপাতভিত্তিক প্রতিনিধি নির্বাচনের কথা বললেও বিএনপি তা মানছে না।
তিনি বলেন, “বিএনপির সদিচ্ছা থাকলে এখন থেকেই জুলাই সনদ কার্যকর করা সম্ভব। কিন্তু দলটির মধ্যে যদি তা বাস্তবায়নে বাধা দেওয়ার মানসিকতা তৈরি হয়, তবে তা জাতির সঙ্গে প্রতারণা হবে।”
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, “জুলাই সনদের বেশিরভাগ বিষয়ে বিএনপি একমত হয়েছে। তাই এখনই আইনি ভিত্তি দিয়ে এই সনদের আলোকে আগামী নির্বাচন আয়োজন করতে হবে।”
এনসিপি স্পষ্ট জানিয়েছে, জুলাই সনদকে শুধু রাজনৈতিক সমঝোতা হিসেবে রাখলে তা টেকসই হবে না। সাংবিধানিক অন্তর্ভুক্তি ছাড়া সনদের কোনো বাস্তবতা থাকবে না। আরিফুল ইসলাম আদীব বলেন, “সনদের আইনি ভিত্তির জন্য বিএনপিকে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে বসে সমাধানের পথ বের করতে হবে।”
এনসিপি নেতারা আরও সতর্ক করেছেন, যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় তবে তারা কঠোর কর্মসূচিতে নামতে বাধ্য হবেন। আখতার হোসেন বলেন, “সনদ বাস্তবায়নের পাশাপাশি সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো নতুন সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। অন্যথায় সকল পক্ষকে সঙ্গে নিয়ে রাজপথে নামা হবে।”
এনসিপি নেতারা উল্লেখ করেন, নব্বইয়ের তিন দলীয় রূপরেখা বাস্তবায়ন না হওয়ায় জনগণ হতাশ হয়েছিল। এবারও একই ধরনের ব্যর্থতা হলে সেটি জাতির জন্য আরও বড় আঘাত হবে। তাদের দাবি—জুলাই সনদ কার্যকর করা ছাড়া গণতান্ত্রিক স্থিতিশীলতার বিকল্প নেই।
জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের কার্যবিবরণী (২০২৫)
এনসিপি ও বিএনপি নেতাদের গণমাধ্যমে দেওয়া বক্তব্য
রাজনৈতিক দলগুলোর জমা দেওয়া জুলাই সনদের খসড়া
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |