১৩ ফেব্রুয়ারি, ২০২৫ – ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পদত্যাগের চার দিন পর বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ৯ ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর রাজধানী ইম্ফলে মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লার কাছে পদত্যাগপত্র জমা দেন বীরেন সিং। পরের দিন বিধানসভায় সম্ভাব্য অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হওয়ার আগেই বিজেপির এই মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান।
মণিপুরে প্রায় ২১ মাস ধরে চলা জাতিগত সহিংসতার পর মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করলেন। এই সহিংসতায় ২৫০ জনেরও বেশি মানুষ নিহত এবং কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হন।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মনে করেছেন যে, রাজ্যটিতে সংবিধানের বিধান অনুসারে সরকার পরিচালনা করা সম্ভব নয়। ফলে রাষ্ট্রপতি শাসন জারি করা ছাড়া বিকল্প ছিল না।
রাষ্ট্রপতি শাসন জারির ফলে মণিপুরের শাসনভার এখন কেন্দ্রীয় সরকারের হাতে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নতুন নির্বাচনের সম্ভাবনা নেই। বিশ্লেষকরা মনে করছেন, কেন্দ্রীয় সরকার শান্তি প্রতিষ্ঠার জন্য সেনা ও আধাসামরিক বাহিনীর উপস্থিতি আরও বাড়াতে পারে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |