বিএনপি উপদেষ্টা মো. মোস্তাফা-ই-জামান সেলিম ৪৫টি মণ্ডপে আর্থিক অনুদান প্রদান
প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জি. মো. মোস্তাফা-ই-জামান সেলিম ২৯ সেপ্টেম্বর নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় ৪৫টি মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা প্রদান করেন।
ইঞ্জিনিয়ার মো. মোস্তাফা-ই-জামান সেলিম স্থানীয় সনাতন ধর্মালম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, “বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি সব সময় দেশের সকল ধর্মীয় সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে এসেছে এবং আগামী দিনেও তা অব্যাহত থাকবে।”
এম এ সেলিম আরো বলেন, “এই আর্থিক অনুদান সনাতন ধর্মালম্বীদের জন্য তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো আরও সুন্দরভাবে উদযাপন করতে সাহায্য করবে। বিএনপি সর্বদা জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।” তিনি আগামী নির্বাচনে দলের বিজয়ের আশা প্রকাশ করেন।
এ সময় তিনি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং দলের জন্য সমর্থন জোরদার করার আহ্বান জানান।
ধর্মীয় সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময় – সংবাদ
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |