ধানের শীষের বিজয়ের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে: বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব
প্রতিবেদক : বিডিএস বুলবুল আহমেদ
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, দল কাকে নমিনেশন দিল কিংবা কে সবুজ সংকেত পেল সেটা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হলো—আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করা।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে পাবনার ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
হাবিবুর রহমান হাবিব বলেন—
“যারা ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য দলের নির্দেশনা অমান্য করে, যারা তারেক রহমানের নির্দেশনা মানে না, তারা মূলত তার বাপকেও মানে না।”
তিনি আরও যোগ করেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পরাজিত করার জন্য অনেক বিরোধিতা ও ষড়যন্ত্র হবে। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমানের সুশৃঙ্খল নেতৃত্বে সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।”
সভায় সভাপতিত্ব করেন সাহাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমান হামদু মেম্বার।
সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রমজান আলী।
সমাবেশে বক্তব্য দেন—
ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার
সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস
উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন
উপজেলা যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম রকি
উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমন
পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন
এ সময় উপস্থিত ছিলেন—
সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সুলভ মালিথা
সাহাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট জিয়াউল রহমান মনিরুল
এছাড়া বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিএনপি ইতোমধ্যেই ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। দলটির নেতারা বলছেন, নির্বাচনে জয়ের মাধ্যমে সেই দফাগুলো বাস্তবায়ন করা হবে। পাবনায় অনুষ্ঠিত এ সমাবেশও সেই প্রচারণার অংশ।
পাবনা জেলা বিএনপি কার্যালয়
স্থানীয় গণমাধ্যম প্রতিনিধি
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |