জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবং তার স্ত্রী মেহবুবা আলমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের বিপুল পরিমাণ সম্পদ ক্রোক এবং বিনিয়োগ ফ্রিজের নির্দেশও দেওয়া হয়েছে।
রোববার (১৭ আগস্ট) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ জানান—
স্বপনের নামে ২৮টি ব্যাংক হিসাব ফ্রিজ
৩২ কোম্পানির ২,২১,৫৬৪ শেয়ার ফ্রিজ
২ কোটি ৮০ লাখ টাকার জমি (৩০৭ শতাংশ), একটি ফ্ল্যাট ও একটি প্লট ক্রোক
স্ত্রীর নামে ২ কোটি ২৮ লাখ টাকার জমি ক্রোক (জয়পুরহাটে বাড়ি, গুলশানে ফ্ল্যাট, ২৪৪ শতাংশ জমি)
স্ত্রীর ২৩ কোম্পানিতে ৭৭ লাখ টাকার বিনিয়োগ ফ্রিজ
মেয়ের নামে ৭ কোম্পানির ১৪,৯৭২ শেয়ার ফ্রিজ
দুদকের মামলায় অভিযোগ আনা হয়েছে, স্বপন জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ২৬ লাখ টাকার সম্পদ অর্জন ও ভোগদখল করেছেন।
দুদকের আবেদনে বলা হয়, স্বপন নিজ, যৌথ ও প্রতিষ্ঠানের নামে ২৮টি ব্যাংক হিসাবে ৩২৬ কোটি টাকার বেশি জমা এবং প্রায় একই পরিমাণ অর্থ উত্তোলন করেছেন। এ অর্থের লেনদেন অস্বাভাবিক ও সন্দেহজনক।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা সুষ্ঠু তদন্তের স্বার্থে অপরিহার্য বলে আদালতে উল্লেখ করে দুদক। আদালত সেই আবেদন মঞ্জুর করেন।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |