ঢাকা, ১৭ আগস্ট ২০২৫ – কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দীন সাথীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি হিসেবে নাসির উদ্দীনকে ডিবির একটি দল আটক করে।
তিনি আরও বলেন, “গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন।”
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে সহিংসতায় প্রাণহানির ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় বেশ কয়েকজনকে আসামি করা হয়। তদন্তের ধারাবাহিকতায় নাসির উদ্দীন সাথীর নাম উঠে আসে বলে আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে।
ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হতে পারে। মামলার তদন্ত এগিয়ে নিতে তাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ব্রিফিং, ১৭ আগস্ট ২০২৫
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |