বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেছেন, আসন্ন নির্বাচনের আগে দেশে আবারও নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। তার দাবি, জামায়াত ও এনসিপি চায় না বাংলাদেশে কোনো নির্বাচন হোক। কারণ, তাদের আশঙ্কা—সুষ্ঠু নির্বাচন হলে বিএনপিই ক্ষমতায় আসবে।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে নাটোরের ভূষণগাছায় চার দিনব্যাপী মহা নামযজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলাকীর্তনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
দুলু বলেন, “জনগণ চায় একটি নিরপেক্ষ নির্বাচন, যেখানে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রার্থী ও দলকে ক্ষমতায় বসাবে। তাই নির্বাচন বানচালের যেকোনো ষড়যন্ত্র ও চক্রান্তকে রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।”
এ সময় জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য সাখাওয়াত হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |