বিশেষ প্রতিবেদক: BDS Bulbul
বাংলাদেশের অনূর্ধ্ব-১২ মেয়েদের বিভাগে বর্তমান জাতীয় দাবা চ্যাম্পিয়ন সিদরাতুল মুনতাহা আসন্ন ফিদে ওয়ার্ল্ড ক্যাডেট চেস চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে কাজাখস্থানে শুরু হতে যাওয়া এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আসরে অংশগ্রহণের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মুনতাহা।
এর আগে তিনি ভারত ও সংযুক্ত আরব আমিরাতে একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্টে সাফল্যের সঙ্গে অংশ নিয়ে দেশের সুনাম কুড়িয়েছেন।
যাতায়াত ও আবাসনের ব্যয়ভার বহনের মতো কোনো স্পন্সর না পাওয়ায় মুনতাহার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছিল। বিষয়টি বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক-এর নজরে আসে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তিনি মুনতাহার যাওয়া-আসা ও আবাসনের সম্পূর্ণ খরচ বহনের দায়িত্ব নেন।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ সদরের চাষাড়ায় মুনতাহার বাসায় গিয়ে পরিবারের সঙ্গে দেখা করে নগদ অর্থ তুলে দেন আমিনুল হক।
আমিনুল হক বলেন—
“দেশের প্রতিটি প্রতিভাবান খেলোয়াড়ের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। প্রতিভা যেন আর্থিক অভাবে হারিয়ে না যায়—এটাই আমার চেষ্টা।”
তিনি আরও জানান, জাতীয়তাবাদী দল দায়িত্ব পেলে—
খেলাধুলাকে জাতীয় পাঠ্যসূচিতে বাধ্যতামূলক করা হবে
প্রতিটি বিভাগীয় শহরে বিকেএসপির শাখা স্থাপন
স্বতন্ত্র ক্রীড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা
অভিজ্ঞ খেলোয়াড়দের শিক্ষক হিসেবে নিয়োগ ও স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি
এছাড়া তিনি ঘোষণা দেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া জনপ্রিয় শিশু-কিশোর প্রতিযোগিতা “নতুন কুঁড়ি”-এর ক্রীড়া বিভাগ পুনরায় চালু করা হবে।
স্থানীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে এ ধরনের উদ্যোগকে খেলোয়াড়, অভিভাবক ও ক্রীড়া সংশ্লিষ্টরা স্বাগত জানিয়েছেন।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |