| বঙ্গাব্দ

তরুণদের হাতেই নিরাপদ বাংলাদেশ: ড. মিজানুর রহমান আজহারী

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 09-02-2025 ইং
  • 4775550 বার পঠিত
তরুণদের হাতেই নিরাপদ বাংলাদেশ: ড. মিজানুর রহমান আজহারী
ছবির ক্যাপশন: তরুণদের হাতেই নিরাপদ বাংলাদেশ: ড. মিজানুর রহমান আজহারী

তরুণদের হাতেই নিরাপদ বাংলাদেশ: ড. মিজানুর রহমান আজহারী

ঢাকা প্রতিনিধি:
ইসলামিক চিন্তাবিদ ও বক্তা ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, তরুণদের হাতেই নিরাপদ বাংলাদেশ, নিরাপদ লাল-সবুজের পতাকা। ২৪-এর রক্তাক্ত আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে আমাদের তরুণ ছাত্র ও যুবসমাজ।

শনিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকার নবাবগঞ্জে এক তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবাবগঞ্জ মাহফিলে মানুষের ঢল

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাহফিলে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। বারুয়াখালী মাঠে মাহফিল শুরু হওয়ার আগেই লোকারণ্য হয়ে যায়। দর্শকদের সুবিধার্থে ৩০টি বড় পর্দায় মাহফিল প্রদর্শনের ব্যবস্থা করা হয়।

বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশ

তিনি বলেন, যারা হিংসা করেন, সমালোচনা করেন, আমরা তাদেরও ভালোবাসি। আমাদের স্লোগান হচ্ছে হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। এটাই ইসলামের সুমহান শিক্ষা।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে কোরআন-হাদিসের আলোয় আলোকিত করতে হবে। তারুণ্যের উচ্ছ্বাসকে কোরআনের আলোয় আলোকিত করতে হবে।

সমাজ সংস্কার নিয়ে তিনি বলেন, আমরা কোরআন-হাদিসের আলোকে কথা বলি। ইসলাম আমাদের জীবনব্যবস্থা। মানুষকে সচেতন করাই দ্বীনের দায়িদের কাজ। আমাদের সন্ত্রাস-দুর্নীতিমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসতে হবে।

উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ

সভাপতি মো. শাহজাহান শিকদার
প্রধান অতিথি ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক
বিশেষ অতিথি মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন, ব্যারিস্টার মুহাম্মদ নজরুল ইসলাম, সাইদুর রহমান শাহীন, রওশন আলী, মো. আইয়ুব হোসেন চুন্নু মিয়া, মো. আশরাফুল ইসলাম মোল্লা

বিশেষ বক্তারা

মাওলানা মনিরুল ইসলাম মজুমদার
হাফেজ শেখ মোহাম্মদ সিদ্দিকুর রহমান
হাফেজ আব্দুল ওয়াহাব দোহারী
হাফেজ মাওলানা মহিবুল্লাহ রুম্মান



নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency