প্রতিবেদক: বুলবুল আহমেদ
ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় নিবন্ধিত উপকারভোগীদের কাছে নিয়মিত ও নির্দিষ্ট সময়ে ভাতার অর্থ পৌঁছানো নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। এখন থেকে প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে শতভাগ নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সমাজসেবা অধিদপ্তরের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে জারি করা এক অফিসিয়াল চিঠিতে এই নির্দেশনা প্রদান করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও অসহায় ভাতাভোগীদের নিজ নিজ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাব, জাতীয় পেমেন্ট গেটওয়ে ‘টাকাপে’ (TakaPay) এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে জিটুপি (G2P) পদ্ধতিতে সরাসরি ভাতার টাকা পৌঁছে দেওয়া হচ্ছে। সঠিক ও প্রকৃত উপকারভোগী ব্যক্তিরা যেন কোনো ধরনের জটিলতা ছাড়াই প্রতি মাসের ভাতা সময়মতো হাতে পান, তা নিশ্চিত করতেই ২০২৬-২৭ অর্থবছরে কিস্তির অর্থ ছাড়ের ক্ষেত্রে এই কড়াকড়ি আরোপ করা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতি মাসের নির্ধারিত ২০ থেকে ২৫ তারিখের মধ্যে পে-রোল বা বিল চূড়ান্ত করে পাঠানোর আগে সংশ্লিষ্ট উপজেলা ও শহর সমাজসেবা কর্মকর্তাদের অবশ্যই উপকারভোগীদের মোবাইল নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট বা অন্যান্য প্রয়োজনীয় তথ্য যাচাই করতে হবে। কোনো তথ্যে ভুল থাকলে তা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস)-এ প্রবেশ করে দ্রুত হালনাগাদ করার তাগিদ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের এই পদক্ষেপে ভাতা বিতরণে অনিয়ম ও দীর্ঘসূত্রিতা কমে আসবে বলে আশা করা হচ্ছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |