প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
তারিখ: ২৮ জুলাই ২০২৫
সূত্র: স্থানীয় প্রতিনিধি, টাঙ্গাইল সদর
টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নে নিজ অর্থায়নে একটি কাঠের সেতু নির্মাণ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
সোমবার (২৮ জুলাই) বিকেলে আনুষ্ঠানিকভাবে সেতুটির উদ্বোধন করেন তিনি নিজেই। এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ দূর হয়েছে এই উদ্যোগে।
উদ্বোধনী বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন:
“বিএনপি যদি আল্লাহর রহমতে ক্ষমতায় আসে, আর আপনারা যদি আমাকে আপনাদের ভোটে নির্বাচিত করেন, তবে প্রতিটি গ্রামগঞ্জ উন্নয়নের রোল মডেল হবে।”
তিনি আরও বলেন,
“যমুনা নদীর তীরবর্তী অঞ্চলে যারা বাস্তুচ্যুত, ভাঙনে ক্ষতিগ্রস্ত—তাদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে।”
“আমি অতপ্রতভাবে এই যমুনা পাড়ের মানুষের সঙ্গে আছি। বর্ষাকালে বন্যায় যেভাবে দুর্ভোগ বাড়ে, তা আমি নিজের চোখে দেখেছি।”
এই কাঠের সেতুটি নির্মাণের ফলে দুই পাড়ের হাজারো মানুষের চলাচল সহজ হয়েছে, বিশেষ করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত এবং কৃষকদের ফসল পরিবহনে বড় ধরনের সুবিধা তৈরি হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু
সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক
সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা সৈয়দ শহিদুল আলম টিটু
কাকুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদত হোসেন শাহা
সুলতান সালাউদ্দিন টুকুর এই উদ্যোগ বর্তমান সময়ে রাজনীতির মানবিক দিক তুলে ধরেছে। যেখানে জনপ্রতিনিধিরা সরকারি অনুদানের অপেক্ষায় থাকেন, সেখানে নিজস্ব অর্থায়নে কাঠের সেতু নির্মাণ নিঃসন্দেহে স্থানীয় রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করবে।
বিএনপির প্রচার সম্পাদক হিসেবে তার কাজ সাধারণত মিডিয়া ও কেন্দ্রীয় বার্তা প্রচার ঘিরে থাকলেও, এই ধরনের স্থানীয় উন্নয়নমূলক পদক্ষেপ মাঠ পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধির কৌশল হিসেবেও দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
প্রতিবেদক: BDS Bulbul Ahmed
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |