ট্রাম্পের দাবি, যুদ্ধ শেষে ইসরায়েল গাজা উপত্যকা যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ শেষে ইসরায়েল গাজা উপত্যকাকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে। ট্রাম্প দাবি করেন, গাজার বাসিন্দারা ইতোমধ্যে অন্যত্র পুনর্বাসিত হয়ে গেছে, যার ফলে সেখানে মার্কিন সেনার উপস্থিতি আর প্রয়োজন হবে না।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এ সংক্রান্ত একটি পোস্ট দেন। পোস্টে তিনি বলেন, "যুদ্ধ শেষে, ইসরায়েল গাজাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে, যেখানে গাজার বাসিন্দারা ইতোমধ্যে উন্নত জায়গায় চলে গেছে এবং সেখানে তারা ভালো অবস্থায় আছেন।"
তিনি আরও দাবি করেন, "নতুন যারা গাজায় যাবেন, তারা 'খুশি, নিরাপদ ও মুক্ত' থাকতে পারবেন।" ট্রাম্প এ সময় গাজার পুনর্গঠনের জন্য যুক্তরাষ্ট্রের বিশ্বের সেরা ডেভেলপমেন্ট টিমের সাথে কাজ করার কথা বলেন। তিনি গাজার ভবিষ্যতকে "বিশ্বের অন্যতম দৃষ্টিনন্দন শহর" হিসেবে গড়ে তোলার পরিকল্পনা প্রকাশ করেন।
তিনি যোগ করেন যে, এই পুনর্গঠন কার্যক্রম হবে ধীরগতি ও সতর্কতার সাথে এবং সেখানে যুক্তরাষ্ট্রের কোনো সেনার প্রয়োজন হবে না, বরং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাও বজায় থাকবে।
সম্প্রতি কানাডা, গ্রীনল্যান্ডসহ গাজার নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্প সমালোচনার সম্মুখীন হয়েছিলেন। তবে তিনি এক সপ্তাহের মধ্যে আবারও গাজা নিয়ে একই মন্তব্য করেন। এর আগে, মঙ্গলবার তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন, যেখানে তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |