সিআইএ কর্মীদের চাকরি ছাড়ার প্রস্তাব, আট মাসের বেতন ও অন্যান্য সুবিধা
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-এর সব কর্মীকে আর্থিক সুবিধার বিনিময়ে চাকরি ছাড়ার প্রস্তাব দেয়া হয়েছে। এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেডারেল সরকারের খরচ সংকোচন নীতির আওতায় করা হয়েছে। কর্মীদের প্রস্তাবিত সুবিধার মধ্যে প্রায় আট মাসের বেতন এবং অন্যান্য সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে।
এ বিষয়ে সিআইএর একজন মুখপাত্র এবং অন্যান্য সূত্র সিএনএনকে তথ্য নিশ্চিত করেছে, জানানো হয় যে, সব সিআইএ কর্মীকে এই প্রস্তাব পাঠানো হয়েছে, তবে শেষ পর্যন্ত সবাইকে চাকরি ছাড়তে হবে কি না, তা নিশ্চিত নয়। তবে, সূত্র অনুযায়ী, সবাইকে একযোগে চাকরি ছাড়তে হবে না।
এএফপির খবরে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের লক্ষ্য হচ্ছে, কেন্দ্রীয় সরকারের খরচ কমানো। এর অংশ হিসেবে বিভিন্ন সরকারি সংস্থার কর্মীদের ঐচ্ছিক অবসরে পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে। এই উদ্যোগের ধারাবাহিকতায় সিআইএ কর্মকর্তাদের কাছে চাকরি ছাড়ার প্রস্তাব পাঠানো হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সিআইএ কর্মীদের প্রথমে লক্ষ্য করা হয়েছে।
সিআইএ কর্মীরা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। বিদেশি রাষ্ট্র, ব্যক্তি এবং সংস্থার গোয়েন্দা তথ্য সংগ্রহে তাদের ভূমিকা অপরিহার্য। এই কারণে, সিআইএ কর্মীদের উপর চাপ সৃষ্টি করায় অন্যান্য সরকারি সংস্থার কর্মীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |