মুম্বাই, ১৮ জুলাই ২০২৫
বলিউড সুপারস্টার সালমান খান নিজের সম্পত্তি বিক্রি করে দিয়েছেন—এমন খবর সামনে আসতেই তার ভক্তদের মধ্যে তৈরি হয়েছে জল্পনা-কল্পনা ও উদ্বেগ। জানা গেছে, মুম্বাইয়ের অভিজাত পালি হিল এলাকায় অবস্থিত তার একটি ফ্ল্যাট সম্প্রতি বিক্রি করেছেন তিনি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে প্রকাশ, সালমান খান ১,৩১৮ স্কয়ার ফুটের ওই ফ্ল্যাটটি ৫ কোটি ৩৫ লাখ রুপিতে (বাংলাদেশি টাকায় প্রায় ৭ কোটি ৫৫ লাখ) বিক্রি করেছেন। চলতি জুলাই মাসেই এর রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।
এই ফ্ল্যাটটি সালমানের বর্তমান আবাসস্থল গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট থেকে মাত্র ২.২ কিলোমিটার দূরে। তিনি এখনো গ্যালাক্সিতেই থাকছেন, তবে কেন হঠাৎ এই বিক্রির সিদ্ধান্ত, সে বিষয়ে তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রা শহরের সবচেয়ে দামি এবং হাই-প্রোফাইল আবাসিক এলাকা হিসেবে পরিচিত। শাহরুখ খান, আমির খান, কারিনা কাপুর, সাইফ আলি খান, রেখা—সহ অসংখ্য তারকা এখানে বসবাস করেন।
সালমান খান অভিনীত ‘সিকান্দার’ সিনেমা সম্প্রতি মুক্তি পেয়েছে। বিশাল বাজেটের এই সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি। গত কয়েক বছর ধরে তার একাধিক সিনেমা ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়েছে, যার প্রভাব হয়তো তার ব্যক্তিগত জীবনের সিদ্ধান্তেও কিছুটা দেখা যাচ্ছে বলে মনে করছেন অনেকে।
সম্পত্তি বিক্রির খবর প্রকাশের পর সামাজিক মাধ্যমে সালমান ভক্তরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ এটাকে ‘স্বাভাবিক সম্পত্তি রদবদল’ বললেও, অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন তার ক্যারিয়ার ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |