জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের ঘোষণা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রশাসন আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। ৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এই ঘোষণা দেন।
এদিকে, বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে বেশ কয়েকদিন ধরে শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল। শিক্ষার্থীরা একপর্যায়ে আমরণ কর্মসূচিও পালন করেন, তবে উপাচার্যের আশ্বাসে তারা অনশন স্থগিত করেন। এরপর আবারও ৪ ফেব্রুয়ারি পোষ্য কোটা বাতিলের দাবিতে বিক্ষোভে নেমে তারা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান নেন। এর পরেই বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সভায় বসে এবং পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নেয়।
অন্যদিকে, পোষ্য কোটা বাতিলের পরও পৌষ্য কোটা সংক্রান্ত সকল শর্ত বাতিল এবং পুনরায় বহালের দাবিতে বুধবার (৫ ফেব্রুয়ারি) থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা ছিল প্রথম বর্ষের ভর্তিতে শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের সন্তানদের জন্য। এই কোটা অনুসারে, কর্মরতদের সন্তানরা ন্যূনতম নাম্বার পেয়েও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারতেন।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |