নিজস্ব প্রতিবেদক | বাগেরহাট, ১৭ জুলাই ২০২৫
সারা দেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ছাত্রলীগের বিরুদ্ধে সন্ত্রাস ও সহিংসতার অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেছে বাগেরহাট জেলা যুবদল। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যান থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নূর মসজিদ মোড়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা।
উপস্থিত ছিলেন যুবদল নেতা মো. জাহাঙ্গীর হোসেন, সুমন পাইক, আবুল হাসান, মোহাম্মদ ইব্রাহিম হোসেন, শেখ জিয়াউর রহমান ও শেখ দেলোয়ার হোসেনসহ যুবদলের হাজার হাজার নেতাকর্মী।
মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন সুজন মোল্লা। তিনি বলেন,
“দেশের মানুষের জানমাল আজ নিরাপদ নয়। সরকারের ব্যর্থতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে যাচ্ছে। সারা দেশে ছাত্রলীগের নামে যে সন্ত্রাস চলছে, তা বন্ধ করতে হবে।”
তিনি আরও বলেন,
“যেসব ব্যক্তি অরাজকতা সৃষ্টি করছে—তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। না হলে দেশের সাধারণ জনগণের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বাড়বে।”
যুবদলের নেতারা জানান, যদি সরকার অচিরেই ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তবে দেশব্যাপী আরও বৃহত্তর কর্মসূচির ডাক দেওয়া হবে। তারা প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করারও আহ্বান জানান।
প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |