এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী: গণভোটের খরচ বিএনপির চাঁদাবাজি টাকায় মেটানো যাবে”
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, "গণভোট করতে নাকি অনেক টাকা খরচ হবে। ৫ আগস্টের পরে বিএনপির একটি আসনের প্রার্থীই যে টাকা চাঁদাবাজি করেছে, সেই টাকা দিয়েই একটি গণভোট আয়োজন করা যাবে।"
শনিবার (১ নভেম্বর) রাজধানীর পল্টনে "জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা" শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "বিএনপি এবং জামায়াতের মধ্যে একটি বোঝাপড়া হচ্ছে- এমনটা আমরা শুনতে পাচ্ছি। বিএনপি নোট অব ডিসেন্টের বিষয় থেকে সরে আসবে, আর নির্বাচনের আগে গণভোটের দাবি থেকে জামায়াত সরে আসবে- এ ধরনের একটি অভ্যন্তরীণ বোঝাপড়ার কথা আমরা শুনতে পাচ্ছি।"
তিনি রাজনৈতিক দলের সিনিয়র নেতাদের সমালোচনা করে বলেন, "আমরা সিনিয়র নেতাদের এতদিন জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি, এখন তাদের বুড়িগঙ্গার পানি দিয়ে গোসল করাব। তাহলে তাদের মাথাটা খুলবে। তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন আছে, তবে এই নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে।"
অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, "যে রাজনৈতিক দলের জন্ম গণভোটের মাধ্যমে, তারা কীভাবে গণভোটের বিরুদ্ধে প্রচারণা চালায়?" তিনি বিএনপির অবস্থানকে "আত্মঘাতী" আখ্যায়িত করেন।
তুষার আরও বলেন, "সেকুলারিজমকে এমন এক টক্সিক জায়গায় আওয়ামী লীগ সরকার নিয়ে গেছে যে, এখন বিষয়টা ইসলাম বনাম সেকুলারিজমে রূপ নিয়েছে। বাহাত্তরের সংবিধান বাংলাদেশে থাকতে পারে না। এটি বাংলাদেশের জনগণের সঙ্গে এক ধরনের জুলুম। অথচ কিছু রাজনৈতিক দল এখনো সেই সংবিধান টিকিয়ে রাখতে মরিয়া।"
“NCP Leader Nasiruddin Patwari Comments on BNP’s Corruption and Election Process” — The Daily Star (thedailystar.net)
“Nasiruddin Patwari on Internal Understanding Between BNP and Jamaat” — Dhaka Tribune (dhakatribune.com)
“NCP’s Position on Secularism and the Constitution” — BDNews24 (bdnews24.com)
সাংবাদিকের নাম: বিডিএস বুলবুল
আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |