বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ দাবি করেছেন, আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভেঙে জুলাই আন্দোলনে শহীদদের পরিবারদের জন্য ভবন নির্মাণ করে ফ্ল্যাট উপহার দিতে হবে।
বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এই আহ্বান জানান।
হান্নান মাসউদ তার স্ট্যাটাসে লেখেন:
“খুনি হাসিনাসহ সকল ভোটচোর ফ্যাসিস্ট এমপি-মন্ত্রীর আবাস ভেঙে সেখানে ভবন করে প্রতিটি শহীদ পরিবারকে ফ্ল্যাট উপহার দেয়া এখন সময়ের দাবি।”
এর কিছুক্ষণ পরই তিনি আরেকটি স্ট্যাটাসে লিখেন:
“এটা এই প্রজন্মের ক্ষোভ। মানুষকে গুম-খুন করার ক্ষোভ। চোখের সামনে ভাই-বোনদের রক্ত ঝরানোর ক্ষোভ। এটি যে কোনো স্বৈরাচারের জন্য বড় শিক্ষা হবে।”
বুধবার রাতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বরে প্রবেশ করে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলম তার স্ট্যাটাসে লেখেন:
"আবু জাহেলের বাড়ি এখন পাবলিক টয়লেট!"
ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ লিখেছেন:
"ঐক্যবদ্ধ বাংলাদেশ।"
নুসরাত তাবাচ্ছুম ক্ষোভ প্রকাশ করে লিখেছেন:
"৯টা বলে ৮টায় শুরু করার ধিক্কার জানাই! হায়রে মানুষ! ছিহ সমন্বয়ক ছিহ!"
সমন্বয়ক রিফাত রশিদ লিখেছেন:
“আওয়ামী মুজিববাদী ফ্যাসিবাদের কেবলা ধানমন্ডি ৩২ গুড়িয়ে দেয়ার জন্য সারাদেশের মানুষ জাতীয় ঐক্যমতে পৌঁছেছে এবং রাস্তায় নেমেছে। এখন আওয়ামী লীগকে দলীয়ভাবে নিষিদ্ধ করার সময়।”
তিনি আরও বলেন:
“শুধু ধানমন্ডি ৩২ ভাঙার মধ্যে আমাদের জাতীয় ঐক্য হারিয়ে যেতে দেব না। ছাত্র-জনতা মাঠে আছে, এবার বল তাদের কোর্টে।”
আন্দোলনকারীরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার রাত ৮টার দিকে বঙ্গবন্ধুর বাড়িতে প্রবেশ করে এবং ভাঙচুর চালায়।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |