বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিল থেকে ৩৮৯ জনকে ১.৫৭ কোটি টাকার আর্থিক সহায়তা
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৫ | উৎস: পুলিশ সদর দপ্তর
বাংলাদেশ পুলিশের কল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে চলতি বছরের জুন-জুলাই মাসে এসআই ও তদনিম্ন ৩৮৯ সদস্যকে ১ কোটি ৫৭ লাখ ১১ হাজার টাকা অনুদান দিয়েছে পুলিশ সদর দপ্তর।
পুলিশ সদর দপ্তরের মিডিয়া ও পিআর শাখার এআইজি ইনামুল হক সাগর জানান:
এই অর্থ সহায়তা শুধুমাত্র এসআই/সমমান ও এর নিচের পদমর্যাদার পুলিশ ও নন-পুলিশ সদস্যদের জন্য
মৃত্যু, স্থায়ী অক্ষমতা, দাফন-কাফন, চিকিৎসা খরচ ইত্যাদির জন্য এই তহবিল থেকে সহায়তা দেওয়া হয়
প্রতিষ্ঠিত: ১৯৮৬ সালে
চাঁদা কর্তন: বছরে দুইবার — কেবল এসআই থেকে নিচের সব সদস্যদের কাছ থেকে
সহায়তার ধরন:
মৃত্যুর পর এককালীন ২৫,০০০ টাকা
স্থায়ী অক্ষমতায় ১০,০০০ টাকা এককালীন + মাসিক ১,৫০০ টাকা (১৫ বছর পর্যন্ত)
গুরুতর/ব্যয়বহুল চিকিৎসার জন্য বিশেষ অনুদান
২০২৫ সালের ৫ম বোর্ড সভা (জুন-জুলাই):
৩৮৯ সদস্যের জন্য ১,৫৭,১১,০০০ টাকা মঞ্জুর
পুলিশ কর্মচারী নিরাপত্তা প্রকল্প (পনপ):
৫৩ জন মৃত সদস্যের পরিবারের অনুকূলে ২৯,০৫,৮০০ টাকা এককালীন অনুদান
সাংবাদিকের নাম: বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |