ঢাকা, ১৪ জুলাই ২০২৫:
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ-এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের এই দিনে তিনি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দিবসটি উপলক্ষে জাতীয় পার্টি ও এর অঙ্গসংগঠনগুলো দেশব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে।
আজ সকাল ৮টায় ঢাকার কাকরাইলস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় এরশাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দিনটির কার্যক্রম শুরু হয়।
বিকাল ৪টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও শোকযাত্রা। সারাদেশেই দলের নেতা-কর্মীরা প্রয়াত রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করেছেন।
দলটির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির জানান, দলের চেয়ারম্যান জি এম কাদের, সাধারণ সম্পাদক ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতারা রংপুরে উপস্থিত রয়েছেন।
রংপুরে কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে:
সকাল ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন
নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে কোরআন তেলাওয়াত সম্প্রচার
সকাল ১১টায় পল্লী নিবাসে কবর জিয়ারত ও কোরআন খতম
দোয়া মাহফিল, আলোচনাসভা ও তবারক বিতরণ
বাদ আসর নগরীর বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন
এরশাদপুত্র এরিক এরশাদ আজ বারিধারার প্রেসিডেন্ট পার্কে দোয়া মাহফিল ও আলোচনাসভার আয়োজন করেছেন। সূত্র জানায়, অনুষ্ঠানে বিদিশা এরশাদ অংশগ্রহণ করবেন এবং জাতীয় পার্টি নিয়ে নতুন বক্তব্য দিতে পারেন।
জন্ম: ২০ মার্চ ১৯৩০, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ীতে নানাবাড়িতে
পৈতৃক নিবাস: কোচবিহার জেলার দিনহাটা
পিতা: মৌলভি মকবুল হোসেন
পরবর্তীতে পরিবার রংপুরে চলে আসে
হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন একজন সাবেক সেনাপ্রধান ও দীর্ঘ সময় দেশের রাষ্ট্রক্ষমতায় থাকা একজন রাজনীতিক। তাঁর অবদান আজও জাতীয় রাজনীতিতে আলোচিত।
প্রতিবেদক: BDS
Bulbul Ahmed
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |