ভারত ও পাকিস্তানের মধ্যে মার্কিন মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান একাধিকবার তা লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। শনিবার গভীর রাতে দিল্লিতে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
“ভারত এই যুদ্ধবিরতির লঙ্ঘনকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং ভারতীয় সেনা এর যথোপযুক্ত জবাব দিচ্ছে,” — বলেন বিক্রম মিশ্রি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম যুদ্ধবিরতির ঘোষণা দেন শনিবার সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে।
ভারত এই ঘোষণা প্রায় আধঘণ্টা পরে নিশ্চিত করে।
কিন্তু যুদ্ধবিরতির মাত্র দুই ঘণ্টার মধ্যেই বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায় কাশ্মীর ও পশ্চিম সীমান্তে।
কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এ নিয়ে X (সাবেক টুইটার)–এ লিখেছেন:
“যুদ্ধবিরতি তো নেই মনে হচ্ছে!”
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার রাত ১১টার দিকে এক প্রেস কনফারেন্সে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের আনুষ্ঠানিক অভিযোগ আনে।
দিনভর এটি ছিল ভারতের তৃতীয় সংবাদ সম্মেলন। প্রতিবারই সীমান্তে অস্থিরতা নিয়ে উদ্বেগ ও প্রতিক্রিয়া জানানো হয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী পদক্ষেপ কী?
প্রতিবেদক: BDS Bulbul Ahmed
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |