| বঙ্গাব্দ

এবার তিন পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা, প্রথম দুই পর্ব জুবায়েরপন্থিরা, তৃতীয় পর্ব সাদপন্থিরা

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 29-01-2025 ইং
  • 4757710 বার পঠিত
এবার তিন পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা, প্রথম দুই পর্ব জুবায়েরপন্থিরা, তৃতীয় পর্ব সাদপন্থিরা
ছবির ক্যাপশন: বিশ্ব ইজতেমা

বিশ্ব ইজতেমা এবার তিন পর্বে অনুষ্ঠিত হবে

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিন বুধবার (২৯ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এবারের বিশ্ব ইজতেমা তিন পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম দুই পর্ব শুরায়ে নেজাম বা জুবায়েরপন্থিরা এবং তৃতীয় পর্ব সাদপন্থিরা পরিচালনা করবেন।

মাওলানা জুবায়েরের অনুসারীরা এবারের বিশ্ব ইজতেমায় দুটি পর্বে অংশ নেবেন। প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। জুবায়েরপন্থিরা এক পর্বে ইজতেমা করার কথা থাকলেও তারা সিদ্ধান্ত পরিবর্তন করে দুটি পর্বে ইজতেমা করার পরিকল্পনা গ্রহণ করেছেন।

এদিকে, মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা ১৪ ফেব্রুয়ারি শুরু হবে এবং আখেরি মোনাজাতের মাধ্যমে ১৬ ফেব্রুয়ারি শেষ হবে।

এবার বিশ্ব ইজতেমার তারিখ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারণ করা হলেও প্রজ্ঞাপন জারি করা হয়নি, মৌখিকভাবে দিনক্ষণ ঠিক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের উপ-কমিশনার।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency