| বঙ্গাব্দ

পিনাকীর নির্দেশনায় নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 29-01-2025 ইং
  • 6198367 বার পঠিত
পিনাকীর নির্দেশনায় নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
ছবির ক্যাপশন: পিনাকীর নির্দেশনায় নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

গণ অধিকার পরিষদের নাম পরিবর্তন, আত্মপ্রকাশ ‘আমজনতা দল’ হিসেবে

মিয়া মশিউজ্জামানফারুক হাসান নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ তাদের নাম পরিবর্তন করে নতুন নামে আত্মপ্রকাশ করেছে। দলটি এখন ‘আমজনতা দল’ নামে পরিচিত। নতুন নামের সাথে দলটি আগ্রাসনবিরোধী লড়াই এবং সুশাসনে সমৃদ্ধি স্লোগানকে ধারণ করে তাদের পথচলা আরও শক্তিশালী এবং সুসংহত করার সিদ্ধান্ত নিয়েছে।

নতুন নামের ঘোষণা

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে ঢাকার পুরানা পল্টন এলাকার প্রীতম জামান টাওয়ারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মিয়া মশিউজ্জামান নতুন নামের ঘোষণা দেন। তিনি বলেন, “আমরা আমাদের মূলনীতি হিসেবে সার্বভৌমত্ব, স্বনির্ভরতা, সুশাসনকে কেন্দ্র করে একটি শক্তিশালী দল গঠন করতে কাজ করছি, আর এই পরিবর্তন তারই অংশ।”

গণ অধিকার পরিষদের বিভাজন এবং নতুন নাম

গণ অধিকার পরিষদ ২০২১ সালের ২৬ অক্টোবর রেজা কিবরিয়ানুরুল হক নুর এর নেতৃত্বে আত্মপ্রকাশ করেছিল। তবে, দলের মধ্যে মতবিরোধ এবং সংঘর্ষের কারণে ২০২৩ সালে দলটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একপক্ষের নেতৃত্বে আছেন নুরুল হক নুররাশেদ খান, অপরপক্ষে আছেন মিয়া মশিউজ্জামানফারুক হাসান

২০২৩ সালের ডিসেম্বরে রেজা কিবরিয়া গণ অধিকার পরিষদের আহ্বায়ক পদ থেকে সরে গেলে, দুটি অংশের মধ্যে বিভাজন আরও স্পষ্ট হয়ে ওঠে। নুরের নেতৃত্বাধীন অংশ নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে, তবে মিয়া মশিউজ্জামানফারুক হাসানের নেতৃত্বাধীন অংশের জন্য নতুন নাম হিসেবে ‘আমজনতা দল’ রাখা হয়েছে।

নতুন নামের পেছনে তারেক রহমানের ভূমিকা

এ বিষয়ে আমজনতা পার্টির তারেক রহমান বলেন, “পিনাকী দাদা সকল দলের সম্পদ। আমি মনে করি, উনি যেভাবে চলছে, সেইভাবে সব দলকে গাইড করা।”

এছাড়া, পিনাকী আমজনতা দল নাম পছন্দ করেছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে তারেক রহমান বলেন, “আমরা সবার কাছেই নাম চেয়েছি, পরে ভোটাভুটির মাধ্যমে সবাই পিনাকী দাদার পছন্দ করা নাম কোনো রকম পরিবর্তন ছাড়াই ‘আমজনতা’ বেছে নিয়েছি।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency