ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সেবার মান বৃদ্ধি: জরুরি পদক্ষেপ ও নতুন ব্যবস্থাপনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেবার মান উন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে। শিক্ষার্থীদের ট্রান্সক্রিপ্ট, মার্কশিট, এবং সার্টিফিকেট সম্পর্কিত সকল বিষয়ে আরও দ্রুত সেবা প্রদান করতে ডেপুটি রেজিস্ট্রার আমিনুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া, শিক্ষার্থীরা তাদের অভিযোগ ও প্রয়োজনে ই-মেইল (servicesupport@du.ac.bd) বা হোয়াটসঅ্যাপ (০১৭৯৭-৪৯০৫৭৫) নাম্বারে যোগাযোগ করতে পারবেন। অভিযোগ পাওয়ার দুই কার্যদিবসের মধ্যে সেগুলির নিষ্পত্তি করা হবে।
বিশ্ববিদ্যালয় সম্প্রতি ট্রান্সক্রিপ্ট পাঠানোর জন্য সার্ভিস চার্জ কমিয়েছে, যা ৫০ ডলার থেকে ১০ ডলারে নামিয়ে আনা হয়েছে। এছাড়া, শিক্ষার্থীদের সুবিধার্থে অনলাইনে ট্রান্সক্রিপ্টের আবেদন পদ্ধতি চালু করা হয়েছে, তবে সার্টিফিকেট এবং মার্কশিটের সত্যায়ন প্রক্রিয়া এখনো অনলাইনে শুরু হয়নি। আগামী দুই মাসের মধ্যে এই প্রক্রিয়া আরও সহজ এবং শিক্ষার্থীবান্ধব করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কুরিয়ার কোম্পানির সঙ্গে যোগাযোগ করে ট্রান্সক্রিপ্ট পাঠানোর হার্ডকপি দ্রুত পাঠানোর ব্যবস্থা করবে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |