ঢাকা প্রতিনিধি:
চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪৩ মিনিটে তাকে বহনকারী কাতারের আমিরের একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর সেখান থেকে গুলশানের নিজ বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা হন তিনি। সঙ্গে রয়েছেন দুই পুত্রবধূ।
বেগম জিয়ার স্বাগত জানাতে সকাল থেকেই বিমানবন্দর এলাকাসহ পুরো পথজুড়ে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পূর্ব ঘোষণা অনুযায়ী, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা বিএনপি নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা হাতে রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানান।
ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা যায়, বিশেষ করে খিলখেত, কুড়িল বিশ্বরোড, বনানী এবং গুলশানে। বেগম জিয়ার জন্য তারা স্লোগান দেন এবং দলের প্রতি আস্থা ও ভালবাসা প্রকাশ করেন।
বিমানবন্দর এলাকা থেকে গুলশান পর্যন্ত রাস্তায় ছিল বাড়তি নিরাপত্তা ব্যবস্থা ও ট্রাফিক পুলিশের তৎপরতা। ভিড় ও যানজট সামলাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে।
বিএনপির নেতারা জানান, খালেদা জিয়ার আগমন শুধু একজন নেত্রীর ফিরে আসা নয়, বরং দেশের গণতান্ত্রিক রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |