চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার
চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৫ মে) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ এ আদেশ দেন।
শুনানির সময় অনলাইনে যুক্ত করা হয় চিন্ময় কৃষ্ণকে। রোববার আলিফ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। এরপর আদালত এ আদেশ দেয়।
গত বছরের ২৬ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর করা হলে, এ ঘটনায় সংঘর্ষ শুরু হয়। এরই মধ্যে আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।
ঘটনার ৪ দিন পর আলিফের বাবা ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। আলিফের ভাইও আইনজীবীদের ওপর হামলার ঘটনায় ১১৬ জনকে আসামি করে আরেকটি মামলা করেন। এছাড়া পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেয়ার অভিযোগে ৩টি আলাদা মামলা দায়ের করা হয়।
এদিকে, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে চট্টগ্রাম এবং তার আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই ঘটনায় তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করেছে, যা মামলার পরবর্তী সুষ্ঠু বিচার কার্যক্রমে সহায়ক হতে পারে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |