রংপুরে ছাত্রশিবিরের মানববন্ধন: সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি ও আন্দোলনের হুঁশিয়ারি
জুলাই গণঅভ্যুত্থান, শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ, পিলখানা ট্র্যাজেডি এবং ২৮ অক্টোবরের মতো বিভিন্ন ঘটনার সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার দাবি করে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রংপুর মহানগর শাখা। সোমবার (৫ মে) সকাল সাড়ে ১১টায় রংপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন মহানগর ছাত্রশিবিরের সভাপতি নুরুল হুদা, সেক্রেটারি আনিছুর রহমান, রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি সোহেল রানা, জেলা সেক্রেটারি হামিদুল ইসলাম, মহানগর প্রচার সম্পাদক আতিকুজ্জামান আতিক, কারমাইকেল কলেজ সভাপতি মেহেদী হাসান এবং রংপুর সরকারি কলেজ সভাপতি সামসুল ইসলাম।
বক্তারা বলেন, “জুলাই বিপ্লবের ৯ মাস পার হলেও এর বিচার আজও আলোর মুখ দেখেনি। বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার বদলে সরকার দলীয় আওয়ামী লীগ এখনও নিষিদ্ধ হয়নি।” তারা আরও অভিযোগ করেন, “শাপলা চত্বরের গণহত্যা, পিলখানা ট্র্যাজেডি ও ২৮ অক্টোবরের মতো ভয়াবহ ঘটনাগুলোরও কোনো বিচার হয়নি। এসব ঘটনায় বিচারহীনতার সংস্কৃতি প্রমাণ করে সরকার বিচার ব্যবস্থাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে।”
বক্তারা আরও বলেন, যদি অবিলম্বে এসব হত্যাকাণ্ডের বিচার না করা হয়, তাহলে ছাত্রশিবিরসহ দেশের তরুণ প্রজন্ম কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে “ন্যায়বিচার চাই”, “জবাবদিহিতা নিশ্চিত করো”, “হত্যার বিচার করো” — এমন সব স্লোগান প্রদর্শন করেন।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |