প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
📅 তারিখ: ৫ আগস্ট ২০২৫
📰 বিশেষ ক্রীড়া প্রতিবেদন
আসন্ন এশিয়া কাপ ২০২৫ উপলক্ষে ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির ঘোষিত দলে দীর্ঘদিন টি-টোয়েন্টি দলের বাইরে থাকা সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং পেসার নাহিদ রানা দলে ফিরেছেন।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটাররা ৬ আগস্ট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফিটনেস ক্যাম্পে যোগ দেবেন।
বিদেশি কোচিং স্টাফ ঢাকায় আসবেন ১০ আগস্টের মধ্যে,
এরপর ১৫ আগস্ট থেকে শুরু হবে স্কিল ট্রেনিং।
২০ আগস্ট দল যাবে সিলেট।
সেখানে ৫–৬ দিনের অনুশীলন ক্যাম্প শেষে
আগস্টের শেষ সপ্তাহে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
এই সিরিজের মাধ্যমেই মূলত এশিয়া কাপের প্রস্তুতি শেষ করবে দল।
এরপর ৬ বা ৭ সেপ্টেম্বর দল যাবে আরব আমিরাতে।
বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর, আবুধাবিতে, প্রতিপক্ষ হংকং।
লিটন দাস (অধিনায়ক)
তানজিদ তামিম
নাঈম শেখ
সৌম্য সরকার
পারভেজ হোসেন ইমন
তাওহীদ হৃদয়
জাকের আলী
মেহেদী হাসান মিরাজ
শামীম হোসেন
নাজমুল হোসেন শান্ত
রিশাদ হোসেন
মেহেদী হাসান
তানভীর ইসলাম
নাসুম আহমেদ
হাসান মাহমুদ
তাসকিন আহমেদ
তানজিম সাকিব
সাইফউদ্দিন
নাহিদ রানা
মোস্তাফিজুর রহমান
শরীফুল ইসলাম
খালেদ আহমেদ
নুরুল হাসান সোহান
মাহিদুল ইসলাম অঙ্কন
সাইফ হাসান
এই দলে একদিকে যেমন রয়েছে লিটন, তাসকিন, মিরাজ, মোস্তাফিজদের অভিজ্ঞতা,
অন্যদিকে আছে তানজিম, ইমন, মাহিদুল, রিশাদদের তরুণ উদ্যম।
বিশেষ করে টি-টোয়েন্টি সংস্করণে সৌম্য, শান্ত, সোহান ও সাইফউদ্দিনের প্রত্যাবর্তন দলের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
বিসিবি প্রেস বিজ্ঞপ্তি, ৫ আগস্ট ২০২৫
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল মিডিয়া উইং
যুগান্তর ক্রীড়া, ৫ আগস্ট ২০২৫
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |