কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর প্রতি কঠোর বার্তা দিয়েছেন। বলেছেন, "প্রত্যেক ভারতবাসীর রক্ত টগবগ করে ফুটছে। সংকটের এই সময়ে আমাদের আরও ঐক্যবদ্ধ হতে হবে। কারণ শত্রুরা আবারও কাশ্মিরকে ধ্বংসের চেষ্টা করছে।"
রবিবার প্রচারিত ‘মন কি বাত’-এর ১২১তম পর্বে মোদি তার এ আবেগঘন বক্তব্য রাখেন। ‘মন কি বাত’ ভারতের প্রধানমন্ত্রীর নিয়মিত একটি মাসিক অনুষ্ঠান, যেখানে তিনি বিভিন্ন জাতীয় ইস্যুতে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন। পেহেলগামের মর্মান্তিক হামলার প্রেক্ষাপটে এবারের পর্বে কাশ্মির পরিস্থিতি নিয়ে বিশেষ গুরুত্বসহকারে কথা বলেন তিনি।
মোদি তার বক্তব্যে উল্লেখ করেন, গত কয়েক বছর ধরে কাশ্মিরে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছিল। সেখানকার মানুষ শান্তি ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছিলেন। তিনি বলেন,"কাশ্মিরে শান্তি ফিরছিল। গণতন্ত্রের শিকড় দৃঢ় হচ্ছিল। স্কুল-কলেজের সংখ্যা বাড়ছিল। পর্যটনও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছিল। সাধারণ মানুষ নতুন করে জীবনযাত্রার স্বপ্ন দেখছিল। কিন্তু এ উন্নতি শত্রুদের সহ্য হয়নি। তারা আবারও অশান্তির বাতাবরণ তৈরি করতে চায়।"
তিনি জোর দিয়ে বলেন, এই চক্রান্ত সফল হবে না। সরকার ও জনগণ একসঙ্গে থেকে কাশ্মিরের উন্নয়নের গতিকে আরও জোরদার করবে।
পেহেলগামে হামলায় যেসব নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারকে আশ্বস্ত করে মোদি বলেন,"আমি শহিদদের পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাই। আমরা তাদের পাশে আছি। যারা এই হামলার জন্য দায়ী, তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। ন্যায়বিচার নিশ্চিত করা হবে।"
তিনি আরও বলেন, সন্ত্রাসীদের উদ্দেশ্যে ভারতের বার্তা পরিষ্কার—এই ধরনের কাপুরুষোচিত হামলার ফল তারা ভয়াবহভাবে ভোগ করবে।
মোদি তার বক্তব্যে আরও উল্লেখ করেন, কাশ্মির ইস্যুতে ভারত একা নয়। বিশ্বের বহু নেতাই ভারতের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন,"বিশ্বনেতারা আমাকে ফোন করেছেন, চিঠি লিখেছেন, মেসেজ পাঠিয়েছেন। তারা স্পষ্টভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের অবস্থান জানিয়ে ভারতেরপ্রতি সমর্থন প্রকাশ করেছেন। এই বৈশ্বিক সমর্থন আমাদের লড়াইকে আরও দৃঢ় করেছে।"
বিশেষ করে দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদ দমনে ভারতের ভূমিকা এখন আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
কাশ্মিরের হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রতিক্রিয়া কী হবে—এই প্রশ্ন এখন অনেকের মনেই। মোদি তার বক্তব্যে সরাসরি পাকিস্তানের নাম না নিলেও পরিষ্কার করে দিয়েছেন যে, ভারত এরইমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এবং ভবিষ্যতে আরও বড় পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে। তিনি বলেন,"ভারতীয় জনগণের আবেগ, ক্ষোভ ও প্রত্যাশা আমরা বুঝি। দেশ ও জাতির সুরক্ষা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সবকিছু করবে।"
বিশ্লেষকরা মনে করছেন, মোদির এই বক্তব্য পাকিস্তানের প্রতি কড়া বার্তার ইঙ্গিত বহন করে এবং ভবিষ্যতে সীমান্তবর্তী অঞ্চলে ভারতের কঠোর প্রতিক্রিয়ার সম্ভাবনা বাড়ছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |