ঢাকা মহানগরীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে দ্রুত পদক্ষেপ নিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর মিরপুর পল্লবীতে রাস্তা, ফুটপাত ও নর্দমা নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।
তিনি বলেন, ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করার লক্ষ্যে ওয়ার্কশপ ও চার্জিং স্টেশনগুলোর বিরুদ্ধে অভিযান শুরু হবে। ইতোমধ্যে ডিএমপি এসব অবৈধ ওয়ার্কশপ ও চার্জিং স্টেশনের তালিকা তৈরি করেছে এবং রাতের বেলা অভিযান পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছে।
মোহাম্মদ এজাজ আরও জানান, স্থানীয় কমিউনিটি যদি সোচ্চার হয়, তাহলে অবৈধ অটোরিকশা এবং হকারদের অপসারণ আরও সহজ হবে। তিনি ঢাকায় তীব্র গরমের কথা উল্লেখ করে বলেন, “রাস্তার পাশে বেশি করে গাছ লাগালে তাপমাত্রা কিছুটা সহনীয় হবে।”
এ সময় তিনি ডিএনসিসির ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের আওতাধীন এলাকায় ৭টি প্যাকেজের আওতায় ২০ কিলোমিটার রাস্তা, ৩৪ কিলোমিটার নর্দমা এবং ১৫ কিলোমিটার ফুটপাত নির্মাণকাজের উদ্বোধন করেন।
ডিএনসিসি ও ডিএমপির যৌথ এই অভিযান ঢাকায় যানজট নিরসন এবং নগর ব্যবস্থাপনা উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |