রাঙামাটির কাউখালীতে ভয়াবহ একটি সড়ক দুর্ঘটনায় ৫ জন প্রাণ হারিয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) সকাল পৌনে দশটার দিকে রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের রাবার বাগান এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাঙ্গামাটি থেকে একটি যাত্রীবাহী সিএনজি চট্টগ্রাম যাচ্ছিলো। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে সিএনজির সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৫ জন আরোহী নিহত হন।
ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য তা হাসপাতালে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার কারণ সম্পর্কে তদন্ত চলছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |