| বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে বাসের ধাক্কায় ভ্যান চালকসহ দুজন নিহত

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 18-04-2025 ইং
  • 4706370 বার পঠিত
চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে বাসের ধাক্কায় ভ্যান চালকসহ দুজন নিহত
ছবির ক্যাপশন: চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে বাসের ধাক্কায় ভ্যান চালকসহ দুজন নিহত

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে বাসের ধাক্কায় ভ্যান চালকসহ দুজন নিহত

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে একটি বাসের ধাক্কায় ভ্যানের চালকসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইল বাজারের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

নিহতরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের ভ্যান চালক আব্দুর রাজ্জাক (৭০) এবং মোহাম্মদজমা গ্রামের খান্দার পাড়ার সরোয়ার হোসেন (৭৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে তারা ভ্যানযোগে সরোজগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় একটি যাত্রীবাহী পরিবহন তাদের ভ্যানটিকে ধাক্কা দেয়, ফলে ভ্যানচালক এবং যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং হাসপাতালে মর্গে নিয়ে যান।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, দুর্ঘটনায় দুজন নিহতের খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনি কার্যক্রম চলছে।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency