| বঙ্গাব্দ

নওগাঁয় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 27-11-2026 ইং
  • 78332 বার পঠিত
নওগাঁয় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
ছবির ক্যাপশন: নওগাঁর রাণীনগরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

নওগাঁর রাণীনগরে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা সদর থেকে তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—উপজেলার সদর ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহসভাপতি আশরাফ শেখ (৫২) এবং উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি মো. রাব্বী হোসেন (২৮)। তাঁরা দুজনই উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের বাসিন্দা।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মণ্ডল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার গভীর রাতে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির খানপুকুর বাজার দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার ২৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮০ জনকে আসামি করে থানায় মামলা করা হয়।

ওসি আরও জানান, ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে শুক্রবার সকালে অভিযান চালিয়ে আশরাফ শেখ ও রাব্বী হোসেনকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency