| বঙ্গাব্দ

শাহরুখের নামে ছড়ানো আইনি নোটিশ ভুয়া, জানালেন আইনজীবীরা

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 27-11-2026 ইং
  • 86057 বার পঠিত
শাহরুখের নামে ছড়ানো আইনি নোটিশ ভুয়া, জানালেন আইনজীবীরা
ছবির ক্যাপশন: শাহরুখ খান ও অনন্ত আম্বানিকে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিও নিয়ে আলোচনা।

বলিউড বাদশাহ শাহরুখ খান ও ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির একটি ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। ওই ভিডিও প্রকাশ করে ইনফ্লুয়েনসার সুভিজ্ঞা শর্মা দাবি করেন, অনন্ত আম্বানি শাহরুখ খানকে চুপ থাকতে বলছেন। এ নিয়ে মন্তব্যের জেরে শাহরুখ তাঁকে আইনি নোটিশ পাঠিয়েছেন বলেও দাবি করেন তিনি। তবে এবার সেই দাবি নাকচ করেছেন শাহরুখ খানের আইনজীবীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, সুভিজ্ঞা শর্মাকে মানহানির নোটিশ পাঠিয়েছেন শাহরুখ খান। তবে এ দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে অভিনেতার আইনি প্রতিষ্ঠান হিরানি অ্যান্ড অ্যাসোসিয়েটস।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, শাহরুখ খানের নাম ব্যবহার করে গত ২৩ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে যে আইনি নোটিশ ছড়িয়ে পড়েছে, সেটি ভুয়া। শাহরুখ খানের অনুমোদিত আইনজীবী হিসেবে তাঁরা স্পষ্ট করেছেন, ওই নোটিশ অভিনেতা নিজে কিংবা তাঁর পক্ষে অন্য কেউ জারি করেননি। এমনকি তাঁদের বা অন্য কোনো আইনজীবী কিংবা আইনি প্রতিষ্ঠানকে এ ধরনের নোটিশ পাঠানোর নির্দেশও দেননি শাহরুখ।

শুধু তাই নয়, সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদেরও সতর্ক করেছেন শাহরুখের আইনজীবীরা। কোনো খবর প্রকাশের আগে তার সত্যতা যাচাই করার অনুরোধ জানিয়েছেন তাঁরা। পাশাপাশি অভিনেতার নামে ছড়ানো ভুল তথ্য সংশোধন অথবা সরিয়ে ফেলার আহ্বানও জানানো হয়েছে।

আইনজীবীদের বক্তব্য, শাহরুখ খানের নামে আইনি নোটিশ নিয়ে যেসব ভুল তথ্য ছড়ানো হয়েছে, সেগুলো সংশোধন করতে হবে অথবা সরিয়ে ফেলতে হবে।

উল্লেখ্য, আলোচিত ভিডিওতে অনন্ত আম্বানি ও আধ্যাত্মিক গুরু সদগুরুর কথোপকথনের পাশাপাশি অনন্ত আম্বানির সঙ্গে শাহরুখ খানের আলাপের দৃশ্যও ছিল। ভিডিওটি দেখে সুভিজ্ঞা শর্মার ধারণা হয়, অনন্ত আম্বানি শাহরুখকে চুপ থাকতে বলেছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে কথোপকথনের কোনো অডিও ছিল না। ফলে সুভিজ্ঞার এই ব্যাখ্যা নিয়েও অনলাইনে আলোচনা শুরু হয়।

এরপর এক প্রতিক্রিয়ায় শাহরুখ খানের আইনি প্রতিষ্ঠান হিরানি অ্যান্ড অ্যাসোসিয়েটস সুভিজ্ঞার দাবি ভুল ও বিভ্রান্তিকর বলে জানায়।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency