| বঙ্গাব্দ

‘তোরা ডিসেম্বরে আয়’—বিদেশে থাকা ছাত্রলীগ নেতাদের নিয়ে মোহনের ক্ষোভ

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 27-11-2026 ইং
  • 72417 বার পঠিত
‘তোরা ডিসেম্বরে আয়’—বিদেশে থাকা ছাত্রলীগ নেতাদের নিয়ে মোহনের ক্ষোভ
ছবির ক্যাপশন: ফেসবুক লাইভে বিদেশে অবস্থানরত ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন কোম্পানীগঞ্জের মোহন।

বিদেশে অবস্থানরত নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করেছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের মোহন নামের এক ব্যক্তি। লাইভে তিনি বিদেশে থাকা নেতাকর্মীদের দেশে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘তোরা ডিসেম্বরে আয়, নেত্রী ঢুকবে না, নেত্রীর জন্য কাজ করতে হবে না।’

বুধবার (২৫ নভেম্বর) থেকে তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ফেসবুক লাইভে ডিসেম্বর মাসের প্রসঙ্গ টেনে বিদেশে থাকা নেতাদের দেশে ফিরে আসার আহ্বান জানান মোহন। এ সময় তিনি বলেন, ‘দল ক্ষমতায় থাকতে তোরা আমাকে মামলায় ঢুকিয়েছিলি। এখন বিদেশে পালিয়ে গেলি কেন? ডিসেম্বরের অল্প কয়েক দিন আছে, তোরা আসছিস না কেন? তোরা ডিসেম্বরে আয়, নেত্রী ঢুকবে না, নেত্রীর জন্য কাজ করতে হবে না। তোরা পদ-পদবি নিয়ে সবকিছুতে ছিলি। তোদের দেওয়া দলীয় মামলা এখনো চালাতে হচ্ছে। এখন দলের কঠিন সময়ে জামায়াত-বিএনপির মামলা চালাব, নাকি দলীয় মামলা চালাব? এখন বিদেশে বসে লিয়াজোঁর কথা বলছিস। তোরা দুই নম্বর।’

স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে কিশোর গ্যাংয়ের নেতৃত্ব এবং নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে আলোচিত ছিলেন মোহন।

ছড়িয়ে পড়া ভিডিওতে মোহনকে অভিযোগ করতে শোনা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে দলের কিছু নেতাকর্মী তাকে ব্যবহার করেছেন এবং নিজেদের প্রভাব খাটিয়ে বিভিন্ন মামলায় জড়িয়েছেন। বর্তমানে দলের কঠিন সময়ে ওই নেতাকর্মীরা বিদেশে অবস্থান করে দেশে থাকা কর্মীদের বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশ দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

ভিডিওতে তিনি আরও বলেন, দল ক্ষমতায় থাকার সময় যারা পদ-পদবি ও বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করেছেন, তাদের কারণে তাকে এখনো দলীয় মামলার বোঝা বহন করতে হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে বিএনপি-জামায়াতের মামলার পাশাপাশি দলীয় মামলার চাপ সামলানো কঠিন হয়ে পড়েছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

তবে মোহনের এসব বক্তব্য ও অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট নেতাকর্মীদের বক্তব্য পাওয়া গেলে তা সংযুক্ত করা যেতে পারে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency