| বঙ্গাব্দ

চীন ও বাংলাদেশে স্বর্ণের দামের পার্থক্য কত?

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 25-11-2026 ইং
  • 57429 বার পঠিত
চীন ও বাংলাদেশে স্বর্ণের দামের পার্থক্য কত?
ছবির ক্যাপশন: চীন ও বাংলাদেশে স্বর্ণের দামের পার্থক্য কত হতে পারে ?

বাংলাদেশ-চীনে স্বর্ণের দামে কত পার্থক্য, কোন ক্যারেটে কত সস্তা?

প্রতিবেদন: বিডি বুলবুল আহমেদ

বাংলাদেশ থেকে অনেকেই ব্যবসা কিংবা ভ্রমণের উদ্দেশ্যে চীনে যান। তাদের মধ্যে অনেকে দেশে ফেরার সময় স্বর্ণালংকার কেনার বিষয়েও আগ্রহী থাকেন। কারণ বাংলাদেশ ও চীনের বাজারে স্বর্ণের দামের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। ক্যারেটভেদে হিসাব করলে দেখা যায়, চীনের তুলনায় বাংলাদেশে প্রতি ভরি স্বর্ণের দাম ৩৭ হাজার থেকে ৪৫ হাজার টাকারও বেশি।

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ ও চীনের বাজারে স্বর্ণের দাম তুলনা করে এ পার্থক্যের হিসাব পাওয়া গেছে।

দুই দেশের বাজারের তথ্য অনুযায়ী, বাংলাদেশে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম চীনের তুলনায় ৪৫ হাজার টাকার বেশি। একইভাবে ২১ ক্যারেটে ৪৩ হাজার টাকার বেশি এবং ১৮ ক্যারেটে প্রায় ৩৭ হাজার টাকা বেশি।

এখানে বাংলাদেশের স্বর্ণালংকারের দাম ভ্যাটসহ হিসাব করা হয়েছে। অন্যদিকে চীনের স্বর্ণালংকারের দামের সঙ্গে ভ্যাট ও অন্যান্য প্রযোজ্য খরচ যুক্ত হলে চূড়ান্ত দামে কিছুটা পরিবর্তন হতে পারে। এ ছাড়া ডলারের বিনিময় হার এবং ইউয়ানের বিপরীতে টাকার মূল্যের ওঠানামার কারণেও দুই দেশের দামের পার্থক্য পরিবর্তিত হতে পারে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) বুধবার (২৫ নভেম্বর) নির্ধারিত দাম অনুযায়ী, দেশের বাজারে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা। ২১ ক্যারেটের দাম ১ লাখ ৮৮ হাজার ২৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা।

অন্যদিকে, বুধবার চীনের বাজারে ২৪ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রাম দাম ৭৫৩ দশমিক ২৮ ইউয়ান। ২২ ক্যারেটের দাম ৬৯০ ইউয়ান, ২১ ক্যারেটের দাম ৬৫৯ দশমিক ১২ ইউয়ান এবং ১৮ ক্যারেটের দাম ৫৬৬ দশমিক ৩৪ ইউয়ান।

চীনের বাজারে প্রতি গ্রাম স্বর্ণের দাম অনুযায়ী, এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের মূল্য বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায়—

২৪ ক্যারেট: প্রতি গ্রাম ৭৫৩ দশমিক ২৮ ইউয়ান। প্রতি ভরির দাম প্রায় ৮ হাজার ৭৮৬ ইউয়ান বা ১ লাখ ৬৫ হাজার ৩৫৩ টাকা।

২২ ক্যারেট: প্রতি গ্রাম ৬৯০ ইউয়ান। প্রতি ভরির দাম প্রায় ৮ হাজার ৪৮ ইউয়ান বা ১ লাখ ৫১ হাজার ৪৬৩ টাকা।

২১ ক্যারেট: প্রতি গ্রাম ৬৫৯ দশমিক ১২ ইউয়ান। প্রতি ভরির দাম প্রায় ৭ হাজার ৬৮৮ ইউয়ান বা ১ লাখ ৪৪ হাজার ৬৮৮ টাকা।

১৮ ক্যারেট: প্রতি গ্রাম ৫৬৬ দশমিক ৩৪ ইউয়ান। প্রতি ভরির দাম প্রায় ৬ হাজার ৬০৬ ইউয়ান বা ১ লাখ ২৪ হাজার ৩২৪ টাকা।

দুই দেশের বাজারের দাম তুলনা করলে দেখা যায়, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে পার্থক্য ৪৫ হাজার ৩৬৭ টাকা, ২১ ক্যারেটে ৪৩ হাজার ৩৩৬ টাকা এবং ১৮ ক্যারেটে ৩৭ হাজার ১৬৪ টাকা।

তবে বিদেশ থেকে স্বর্ণ কেনার ক্ষেত্রে শুধু বাজারদর বিবেচনা করলেই হবে না। স্বর্ণের বিশুদ্ধতা, অলংকার তৈরির মজুরি, ভ্যাট, মুদ্রা বিনিময় হার এবং বাংলাদেশে স্বর্ণ আনার ক্ষেত্রে প্রযোজ্য শুল্ক ও কাস্টমসের নিয়মও বিবেচনায় নিতে হবে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency