| বঙ্গাব্দ

ভারতের ওপর কত শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 25-11-2026 ইং
  • 9794 বার পঠিত
ভারতের ওপর কত শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?
ছবির ক্যাপশন: ভারতের ওপর কত শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

বাণিজ্য চুক্তি না হলে ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

প্রতিবেদন: বিডি বুলবুল আহমেদ

ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি না হলে দেশটির পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা, বাজারে প্রবেশের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী বাধা এবং শ্রমিকদের সুরক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা না থাকার অভিযোগে বুধবার (২৫ নভেম্বর) এ প্রস্তাব দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের দাবি, এসব কারণে মার্কিন কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) জানিয়েছে, ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্ন হলে দেশটির পণ্যের ওপর প্রস্তাবিত শুল্কের হার ১৭ শতাংশে নেমে আসবে।

গত মার্চে ১৬টি অর্থনৈতিক অঞ্চলের বিরুদ্ধে ইউএসটিআর ৩০১ ধারায় তদন্ত শুরু করে। ওই তদন্তের ফলাফলের ভিত্তিতেই নতুন শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে।

তদন্তের আওতায় থাকা অন্যান্য অর্থনীতির পণ্যের ওপরও ২০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। তবে যেসব বাণিজ্য অংশীদারের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি রয়েছে, তাদের ক্ষেত্রে শুল্কের হার তুলনামূলক কম রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও সুইজারল্যান্ডের পণ্যের ওপর প্রচলিত আমদানি শুল্কসহ ১৫ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, বাণিজ্য চুক্তি চূড়ান্ত হলে ভিয়েতনামের পণ্যের ওপর শুল্কের হার হবে ২০ শতাংশ।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, কয়েক দশক ধরে অনেক বাণিজ্য অংশীদার এমন শিল্প কৌশল অনুসরণ করেছে, যেখানে উৎপাদন, মজুরি ও শ্রমিকদের অধিকার দমনের পাশাপাশি আর্থিক সহায়তা এবং বাজার বিকৃত করে এমন বিভিন্ন নীতিকে গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এসব চর্চার ফলে সংশ্লিষ্ট দেশগুলোর অনুকূলে বাণিজ্য ভারসাম্য তৈরি হচ্ছে এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের উৎপাদনভিত্তি দুর্বল হয়ে পড়ছে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency