| বঙ্গাব্দ

নেত্রকোনায় নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 21-11-2026 ইং
  • 95243 বার পঠিত
নেত্রকোনায় নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
ছবির ক্যাপশন: নাশকতা মামলায় গ্রেফতার উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আমিরুজ্জামান সেলিম।

নাশকতা মামলায় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি আমিরুজ্জামান সেলিমকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (২০ নভেম্বর) সকালে পৌর শহরের মাইলোড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার আমিরুজ্জামান সেলিম পৌর শহরের মাইলোড়া এলাকার বাসিন্দা। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি পদে রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড, সড়ক অবরোধ করে মিছিল, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং যানবাহন চলাচলে বিঘ্ন ঘটানোর অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় তাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর মোহনগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম ওরফে সংগ্রাম (৫৬) বাদী হয়ে থানায় মামলাটি করেন।

মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ও সাবেক মেয়র লতিফুর রহমান রতন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ ইকবালসহ ৪৩ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় এর আগে উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহ-সভাপতি নূরুল আমিন ও যুবলীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা গোলাম রব্বানীসহ আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তারা বর্তমানে কারাগারে রয়েছেন।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency