| বঙ্গাব্দ

জামায়াত আমিরের আউল-ফাউল বক্তব্যে মানুষ হাসি-তামাশা করছে: রাশেদ খাঁন

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 19-10-2026 ইং
  • 1878 বার পঠিত
জামায়াত আমিরের আউল-ফাউল বক্তব্যে মানুষ হাসি-তামাশা করছে: রাশেদ খাঁন
ছবির ক্যাপশন: আউল-ফাউল বক্তব্যে মানুষ হাসি-তামাশা করছে: রাশেদ খাঁন

জামায়াত আমিরের বক্তব্যে মানুষ হাসি-তামাশা করছে: রাশেদ খাঁন

প্রতিবেদক: বুলবুল আহমেদ

জামায়াতে ইসলামীর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, যারা সরকারকে সহযোগিতা করবে না, তারা কীভাবে জনগণকে সহযোগিতা করবে? জামায়াতের আমির মাঝে মধ্যে যে ধরনের আউল-ফাউল বক্তব্য দিচ্ছেন, তা শুনে মানুষ হাসি-তামাশা করছে। জামায়াতের আমির একসময় জাসদ ছাত্রলীগের নেতা ছিলেন, ছাত্রলীগের স্টাইলে তার বক্তব্য এখনো লক্ষ্য করছি।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় বারোয়ারী পূজা মন্দিরে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

তখন রাশেদ খাঁন জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শরিক দল এনসিপিকে নিয়েও সমালোচনা করেন। দলটির উদ্দেশে তিনি বলেন, যারা একাত্তরে বাংলাদেশ চায়নি, তাদের সাথে জোট করে বাংলাদেশ গঠন করা যাবে না।

এই অনুষ্ঠানে অতিথি ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান-ও। তিনি বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ তা বারবার প্রমাণ করেছে। যা ঐতিহাসিকভাবে প্রমাণিত। সেই সম্প্রীতি রক্ষা করতে আমাদের কোনো দ্বিধা নেই।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency