| বঙ্গাব্দ

ঢাকায় জাপান দূতাবাসে বাংলাদেশিদের জন্য আকর্ষণীয় চাকরি

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 20-11-2026 ইং
  • 155832 বার পঠিত
ঢাকায় জাপান দূতাবাসে বাংলাদেশিদের জন্য আকর্ষণীয় চাকরি
ছবির ক্যাপশন: ঢাকায় জাপান দূতাবাসে বাংলাদেশিদের জন্য আকর্ষণীয় চাকরি সুজুগ

জাপান দূতাবাসে চাকরির সুযোগ, বেতন নির্ধারণ হবে সাক্ষাৎকারের পর

বাংলাদেশে অবস্থিত জাপান দূতাবাসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দূতাবাসের প্রটোকল শাখায় ‘স্থানীয় কর্মী’ পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত ইমেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা

এ পদে আবেদন করতে হলে স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি বাংলা ও ইংরেজির সঙ্গে জাপানি ভাষায় সাবলীল হতে হবে। প্রার্থীর জাপানি ভাষা মাতৃভাষা হতে হবে অথবা জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের (JLPT) এন২ পর্যায়ের সনদ থাকতে হবে।

এ ছাড়া মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট ব্যবহারে মৌলিক দক্ষতা প্রয়োজন। সচিবালয় অথবা প্রটোকল-সংশ্লিষ্ট কাজে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। আবেদনকারীর বাংলাদেশে কাজ করার বৈধ অনুমতি অথবা রেসিডেন্স স্ট্যাটাসও থাকতে হবে।

কাজের দায়িত্ব

নিয়োগপ্রাপ্ত কর্মীকে রাষ্ট্রদূত ও মিনিস্টারের সময়সূচি ব্যবস্থাপনা, সভা ও বিভিন্ন অনুষ্ঠানের প্রস্তুতি, ইমেইল ও ফোন কল পরিচালনা এবং দাপ্তরিক নথিপত্র তৈরির দায়িত্ব পালন করতে হবে।

এ ছাড়া রাষ্ট্রদূতের বাসভবনে আয়োজিত নৈশভোজের প্রস্তুতি এবং দূতাবাসের অন্যান্য প্রটোকল-সংশ্লিষ্ট কাজও করতে হবে।

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা

নির্বাচিত প্রার্থীর বেতন দ্বিতীয় ধাপের সাক্ষাৎকার শেষে যোগ্যতা অনুযায়ী নির্ধারণ করা হবে।

কর্মঘণ্টা রোববার থেকে বৃহস্পতিবার, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। বিশেষ প্রয়োজনে অতিরিক্ত সময় কাজ করতে হতে পারে। এ ক্ষেত্রে ওভারটাইম ভাতা দেওয়া হবে।

এ ছাড়া সামাজিক নিরাপত্তা তহবিল বা প্রভিডেন্ট ফান্ডে মূল বেতনের ২০ শতাংশ জমা হবে। এর মধ্যে কর্মীর পক্ষ থেকে ১০ শতাংশ এবং দূতাবাসের পক্ষ থেকে ১০ শতাংশ প্রদান করা হবে। চাকরি শেষে জমাকৃত অর্থ এককালীন দেওয়া হবে।

নিয়োগপ্রাপ্ত কর্মীর সম্ভাব্য যোগদানের তারিখ ২০২৭ সালের ১ জানুয়ারি অথবা এর পরবর্তী কোনো সময়।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্তের সঙ্গে আবেদনের আগ্রহের কারণ উল্লেখ করতে হবে। পাশাপাশি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও ভাষাগত দক্ষতার সনদ এবং পূর্ববর্তী কর্মস্থলের সুপারিশপত্র (যদি থাকে) একত্র করে ইমেইলে পাঠাতে হবে।

  • আবেদনের শেষ তারিখ: ২৬ নভেম্বর ২০২৬।

  • ইমেইল: eojbd@dc.mofa.go.jp

  • ইমেইলের সাবজেক্ট: Job Application (প্রার্থীর নাম)

প্রাথমিক বাছাইয়ের পর নির্বাচিত প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে। পুরো নিয়োগ প্রক্রিয়া ও সাক্ষাৎকার জাপানি ভাষায় অনুষ্ঠিত হবে।

জাপানি ভাষায় দক্ষ এবং প্রটোকল-সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের জন্য এটি একটি বিশেষ কর্মসংস্থানের সুযোগ।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency