দেশের বিভিন্ন স্থানে সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৮৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সাভার ও রাঙামাটিসহ বিভিন্ন স্থানে থমথমে পরিস্থিতি।
সদ্য ঘোষিত জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ব্যাপক অনিয়ম ও পদ বাণিজ্যের অভিযোগ তুলেছেন পদবঞ্চিতরা। প্রতিকার চেয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে স্মারকলিপি দিয়েছেন ছাত্রদল ও যুবদলের সাবেক শীর্ষ নেতারা।
সাতক্ষীরা সরকারি কলেজে শিবিরের নবীনবরণে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম জানিয়েছেন, শিবিরের সাবেক সদস্য কোটি ছাড়িয়েছে। মাদক সিন্ডিকেটের কারণে সিলেটের ডিসিকে সরানো হয়েছে বলেও অভিযোগ তাঁর।
দেশব্যাপী নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে এবং ফ্যাসিবাদীদের বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত সহস্রাধিক নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে জামায়াতের নাম উল্লেখ না করে দলটির রাজনীতি ‘ফ্যাসিস্টদের মতো’ নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন ঝালকাঠি-১ আসনের বিএনপি এমপি রফিকুল ইসলাম জামাল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর শেষে ৩৩ দফার যৌথ বিবৃতি প্রকাশ। সংস্কৃতি চুক্তি স্বাক্ষর, শ্রমবাজার দ্রুত খোলার আহ্বান এবং ৫টি বৃহৎ কোম্পানির বিনিয়োগের আশ্বাস। আজ সন্ধ্যায় চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও গণহত্যার বিচারের ধীরগতির অভিযোগে ২৩ জুন রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে ১১ দলীয় জোট। সংবাদ সম্মেলনে সীমান্ত ইস্যুতে সরকারের ব্যর্থতার সমালোচনা।
সিলেটের প্রত্যাহারকৃত ডিসি মো. সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের নেতা আবু হানিফ। মাজারের অব্যবস্থাপনা নিয়ে কথা বলায় তাকে সরানো হয়েছে বলে দাবি তাঁর।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা ও আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে গুঞ্জনকে অবাস্তব ও প্রোপাগান্ডা বলছেন বিশ্লেষকরা। দেশে ফিরলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে।
ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। ফেসবুক পোস্টে তার পূর্ণ সুস্থতা ও কৃতজ্ঞতার কথা জানান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
রাজধানীর শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেন, জামায়াত-শিবিরের দ্বারাই নিষিদ্ধ লীগ পুনর্বাসিত হচ্ছে। বাংলাদেশ সনাতনীদের জন্য স্বর্গরাজ্য।
মুন্সীগঞ্জের গজারিয়ায় ভবেরচর গ্রামীণ বাজারের আধুনিক ভবন উদ্বোধন করলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ৩ মাসে যা হয়েছে আ.লীগের ১৫ বছরেও তা হয়নি।
দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সংযুক্ত আরব আমিরাতে ১৪৪ পৃষ্ঠার নথিসহ প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সাভারে আইনমন্ত্রী জানান, আইনজীবীর সামর্থ্য না থাকলে ১৬৯ নম্বরে কল করে আইনি সহায়তা পাওয়া যাবে। বিচার বিভাগ ১৫ হাজার কোটি রাজস্ব দিলেও বাজেট বরাদ্দ মাত্র ২২০০ কোটি।
অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, ড. মুহাম্মদ ইউনূস তাকে 'মাস্টারমাইন্ড' বলেননি, বরং 'ব্রেইনস বিহাইন্ড' বলেছিলেন। মাস্টারমাইন্ড একটি বাজে শব্দ।