| বঙ্গাব্দ

বিদ্যুৎ বিল নিয়ে গালাগাল করা সেই সিফাত কারামুক্ত

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 18-11-2026 ইং
  • 215625 বার পঠিত
বিদ্যুৎ বিল নিয়ে গালাগাল করা সেই সিফাত কারামুক্ত
ছবির ক্যাপশন: বিদ্যুৎ বিল নিয়ে গালাগাল করা

হাইকোর্টে জামিনের পর কারাগার থেকে মুক্তি পেলেন কলেজছাত্র সিফাত

বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্যের অভিযোগে গ্রেফতার হওয়া কলেজছাত্র সিফাত আবদুল্লাহ হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) রাত ৭টা ৫০ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

সিফাত আবদুল্লাহর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী নাসের আলী খান। তিনি জানান, রাত ৭টা ৫০ মিনিটে সিফাত কারাগার থেকে বের হয়েছেন। পরে তিনি গাড়িতে করে বাসার উদ্দেশে রওনা হন।

নাসের আলী খান দাবি করেন, একটি মিথ্যা মামলায় সিফাতকে ৭৬ দিন জেলহাজতে রাখা হয়েছিল। তিনি ইনকিলাব মঞ্চ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সক্রিয় সদস্য বলেও জানান আইনজীবী।

জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর গাজীপুরের নিজ বাসা থেকে পুলিশ সিফাত আবদুল্লাহকে আটক করে। পরে গাছা থানায় ৪ জুন সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

নিম্ন আদালতে সিফাতের জামিন আবেদন দুই দফা নাকচ হয়। গত ৭ সেপ্টেম্বর গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৫ এবং পরবর্তী সময়ে ২২ সেপ্টেম্বর গাজীপুর মহানগর দায়রা জজ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

পরে নিম্ন আদালতে জামিন না পেয়ে তার আইনজীবীরা হাইকোর্টে জামিনের আবেদন করেন। শুনানি শেষে হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বুধবার রাতে তিনি কারামুক্ত হন।

এদিকে সিফাতের মুক্তির বিষয়ে জানতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেল সুপার হালিমা খাতুনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency